সর্বোচ্চ ফলনের জন্য শেকড় প্রযুক্তির বেড
আমাদের বিশেষভাবে নকশা করা বেডগুলো ছাদে যেকোনো ধরনের সবজি, শস্য বা মশলা চাষের জন্য তৈরি করা হয়েছে। প্রতিটি বেড ১৭ বর্গফুট জায়গা জুড়ে থাকে এবং শেকড়ের সর্বোত্তম বিকাশ ও সম্পদের দক্ষ ব্যবহারের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে।
আপনি যা উৎপাদন করতে পারবেন
শেকড় প্রযুক্তির বেডগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যে, ছাদের উপর এই বেডে যেকোনো সবজি, শস্য এবং মশলা সহজেই চাষ করা যায়। যেমন লাউ, কুমড়া, চিচিঙ্গা, পটল, করলা, চাল কুমড়া, মিষ্টি কুমড়া এবং সব ধরনের লতানো সবজি, ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, লেটুস, লাল শাক, সবুজ শাক, পাটজাতীয় সবজি এবং সব ধরনের সবজি, মসলা হিসেবে মরিচ, পেঁয়াজ, রসুন ইত্যাদি চাষ করা যায়। প্রতিটি বেডের আয়তন ১৭ বর্গফুট যা ১২টি প্লাস্টিকের হাফ ড্রামের সমান। একটি সবজি বেডের দাম ২৮০০ টাকা কিন্তু ১২টি ড্রামের দাম ৮৪০০ টাকা।
সুতরাং, সবজির বেড খুবই সাশ্রয়ী।
ফল গাছের বেড
এছাড়াও ফল গাছের জন্য বিশেষ বেড তৈরি করা হয়েছে। যেকোনো দুইটি ফল গাছের জন্য ১টি বেড প্রয়োজন, যার মূল্য ২৫০০ টাকা।
ইনস্টলেশন ও সেটআপ ভিডিও
দেখুন কীভাবে আমাদের বেডগুলো সংযোজন এবং সেটআপ করা হয়